সম্প্রতি ভারতীয় ক্রীড়া সংবাদমাধ্যম স্পোর্টস তাক-কে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে নিজের মতামত তুলে ধরেছেন আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার রশিদ খান। তার মতে, খেলাধুলার সঙ্গে রাজনীতির মিশ্রণ হওয়া উচিত নয়। অনেকের মতো তিনিও বিশ্বাস করেন, ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখাই সবচেয়ে যুক্তিযুক্ত।
যদিও তিনি সরাসরি বাংলাদেশ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি, তবে রশিদ ইঙ্গিত দেন যে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাগুলোরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রয়েছে।
এ প্রসঙ্গে রশিদ খান বলেন,
“আমার মনে হয় খেলাধুলা নিয়ে এমনটাই হওয়া উচিত। বেশিরভাগ মানুষই বলে খেলাধুলা আর রাজনীতিকে একসঙ্গে মেশানো ঠিক নয়। যদি আমরা সত্যিই তা বিশ্বাস করি, তাহলে সেটি বাস্তবেও প্রয়োগ করা উচিত। সত্যি বলতে, এই বিষয়ে কী বলব তা আমি নিজেও ঠিক জানি না। ইচ্ছে হয়, যদি বলার মতো সঠিক শব্দ আমার কাছে থাকত। তবে এখানে অনেক বড় বড় মানুষ আছেন, যারা এসব বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং নিজেদের মতামত প্রকাশ করবেন।”
