তবে ভারতের সঙ্গে ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে মুখোমুখি হওয়ার ম্যাচ ঘিরে শ্রীলঙ্কা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে জানিয়েছেন, “ভারত-পাকিস্তান ম্যাচের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পুলিশ ও এলিট কমান্ডো ইউনিটরা পুরো টুর্নামেন্টজুড়ে দায়িত্বে থাকবে।”
বাংলাদেশ ভারত ও শ্রীলঙ্কায় নিরাপত্তা ঝুঁকির কারণে নিজেদের ম্যাচ লঙ্কান মাটিতে আয়োজনের জন্য অনুরোধ করেছিল। কিন্তু আইসিসি সেই অনুরোধ মেনে নেনি, বরং বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে আমন্ত্রণ জানিয়েছে।
শ্রীলঙ্কার অবস্থান নিয়ে সেক্রেটারি বান্দুলা দিসানায়ে বলেছেন, “কলম্বো আঞ্চলিক বিরোধে জড়িয়ে পড়তে চায় না। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে বিরোধ চলছে, আমরা নিরপেক্ষ থাকছি। তবে অনুরোধ করলে ভবিষ্যতে যেকোনো দেশের জন্য শ্রীলঙ্কা টুর্নামেন্ট আয়োজন করতে প্রস্তুত।”