মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে দেশের ক্রীড়াঙ্গন উত্তাল। টাইগার পেসারের এই অবহেলার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাল্টা পদক্ষেপ নিয়েছে। জানা গেছে, ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে না—এই সিদ্ধান্ত সরাসরি আইসিসিকে জানানো হয়েছে।
আজ (বুধবার) বিকেল ৪টায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসেন বিসিবির কর্মকর্তারা। বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ এবং আরও কয়েকজন পরিচালক।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুলবুল জানান, ভারতে নিরাপত্তার শঙ্কার কারণে আবারও আইসিসির সঙ্গে আলোচনা করা হবে। তিনি বলেন, "ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড়। আজ অথবা আগামীকাল আইসিসিকে চিঠি পাঠানো হবে।"
বিস্তারিত রিপোর্ট শীঘ্রই প্রকাশ করা হবে…