আইপিএল খেলতে না দিলে মুস্তাফিজের ৯ কোটি ২০ লাখ টাকা যাবে কি না? বের হলো আসল সত্য

 

আইপিএলে মুস্তাফিজুর রহমান খেলতে পারবেন কি না—এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটভক্তদের মনে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা গুঞ্জন ও আলোচনা। ভারত ও বাংলাদেশের মধ্যকার বর্তমান উত্তপ্ত পরিস্থিতির প্রভাব আইপিএলেও পড়তে পারে বলে মনে করছেন অনেকেই। এমনকি একটি অংশের ভারতীয় সমর্থক মুস্তাফিজকে আইপিএলে খেলতে না দেওয়ার দাবি তুলেছেন বলেও আলোচনা রয়েছে।

এই অবস্থায় বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—শেষ পর্যন্ত যদি মুস্তাফিজ আইপিএলে খেলতে না পারেন, তাহলে কি তিনি পুরো পারিশ্রমিক পাবেন? বিষয়টি নিয়ে ক্রিকেট মহলে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

সম্প্রতি আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। তবে কোনো কারণে যদি তাকে আইপিএল থেকে বাদ দেওয়া হয় বা খেলতে না দেওয়া হয়, তাহলে তিনি পারিশ্রমিক পাবেন কি না—সে সিদ্ধান্ত নেওয়া হবে বিসিসিআইয়ের বিদ্যমান নিয়ম ও চুক্তির শর্ত অনুযায়ী।

Post a Comment

Previous Post Next Post