যাকে পন্টিং বললেন ‘খাঁটি স্বর্ণ’—রিশাদের বোলিংয়ে হোবার্ট হারিকেনসে আলোড়ন!

 

আবারো বিশ্বমঞ্চে বাংলাদেশি বোলারের দাপট। দ্বিতীয় বাংলাদেশী বোলার হিসেবে বিগ ব্যাশে দারুন বল করলেন রিশাদ। হবার্ট হারিকেন হয়ে চার ওভার বল করে মাত্র 33 রান দিয়ে তুলে নিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। রিশাদ হোসাইনের জন্যই জিতল তার দল। আবারো বাংলাদেশী বোলার হিসেবে বিশ্ব মঞ্চে নিজেদের নাম উঁচু করলেন রিশাদ।

কিংবদন্তি সাবেক ক্রিকেটার রিকি পন্টিং এর পরামর্শে রিশাদ হোসাইনকে বাংলাদেশ থেকে উড়িয়ে নিয়েছিল অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি দল হারিকেন। ইতোমধ্যেই রিশাদ হোসাইনের পারফরমেন্সে মুগ্ধ দলটির সকল সতীর্থ ক্রিকেটাররা। রিকি পন্টিং কে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম facebook এ রিশাদ হোসাইনকে নিয়ে পোস্ট দিয়েছে হোবার্ট হারিকেন।

দ্বিতীয় বাংলাদেশী প্লেয়ার হিসেবে বিগ ব্যাশ লিগের সুযোগ পেয়েছেন তিনি। ব্যাটিংয়ে সেভাবে সুযোগ না মিললেও বল হাতে ঠিকই হয়ে আলো ছড়িয়ে যাচ্ছেন লেগ স্পিনার রিশাদ।

Post a Comment

Previous Post Next Post