২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে র্যাংকিংয়ে আটের মধ্যে থাকতে হবে বাংলাদেয়াহকে।এই ম্যাচ জয়ে তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল বাংলাদেশ। চলতি বছরের শুরুতে কোনো জয় ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ হয় শান্তদের। এরপর জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল টাইগাররা। সদ্য সমাপ্ত আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে মেহেদি হাসান মিরাজের দল। অবশেষে ওয়েস্ট সিরিজ দিয়ে জয়ে ফিরল লাল-সবুজের দল।
আজ শনিবার (১৮ অক্টোবর) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২০৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৩৯ ওভারে ১৩৩ রান তুলে অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা।
চলতি বছর ওয়ানডেতে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগে প্রথম জয়টি এসেছিল জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। মিরাজের নেতৃত্বেও এটি টাইগারদের দ্বিতীয় ওয়ানডে জয়।
