বাংলাদেশের জন্য সুখবর, ছিটকে গেলেন আফগানিস্তানের গুরুত্বপূর্ণ তারকা



 সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ মাঠে নামছে আফগানিস্তান ও বাংলাদেশ। সিরিজ নিশ্চিত করলেও শেষ ম্যাচের আগে দুঃসংবাদ শুনতে হয়েছে আফগানদের। এই ম্যাচে খেলা হচ্ছে না রহমত শাহর.



তৃতীয় ওয়ানডেতে চোট পেয়েছিলেন রহমত শাহ


সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের সময় চোট পান রহমত শাহ। প্রথম রিটায়ার্ড হার্ট হয়ে পরবর্তীতে আবার ব্যাট করতে আসেন এই ব্যাটার। তবে চোটের কারণে এক বল খেলেই মাঠ ছাড়তে হয় তাকে। এই যাত্রায় হুইলচেয়ার করে মাঠ ছাড়তে হয় তাকে।


এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচের পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ থেকেও ছিটকে গেছেন রহমত। রহমতের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড(এসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট থেকে কয়েক সপ্তাহের জন্য বাইরে থাকতে হবে তাকে। বাম কাফ মাসলের চোটে ছিটকে গেছেন রহমত।



শেষ ম্যাচে খেলা হচ্ছে না রহমত শাহর



সুস্থ হতে কয়েক সপ্তাহ সময় লাগবে তার। ততদিন পুনর্বাসন প্রক্রিয়া চলবে এই ব্যাটারের। এসিবির মেডিকেল টিম তার দ্রুত সুস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড রহমতের চোটের সার্বিক পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় তথ্য জানাবে। রহমতের দ্রুত সুস্থতাও কামনা করেছে এসিবি।


সিরিজের প্রথম ওয়ানডেতে ফিফটি করে আফগানদের জয়ে বড় অবদান রেখেছিলেন রহমত শাহ। তিন ম্যাচের সিরিজে এরইমধ্যে ২-০ তে এগিয়ে আছে আফগানরা। সিরিজ হেরে বসা বাংলাদেশের সামনে এখন হোয়াইটওয়াশ এড়ানের চ্যালেঞ্জ।

Post a Comment

Previous Post Next Post