এক ম্যাচেই রিশাদের ৫ টি বিশ্বরেকর্ড, যা নেই বিশ্বের আর কোনো ক্রিকেটারের

 


আফগানিস্তানের কাছে ধবলধোলাইয়ের পর অবশেষে মিরপুরে এসে ওয়ানডে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। মিরপুরের বোলিং সহায়হক পিচে ২০৭ রানের স্বল্প পুঁজি নিয়েও ৭৪ রানের বড় ব্যবধানের জয় পেয়েছে টাইগাররা। ম্যাচটি স্পিনারদের কল্যাণেই জিতেছে স্বাগতিকরা। একাই ৬ উইকেট নিয়ে ম্যাচ জয়ের নায়ক রিশাদ হোসেন।


উইন্ডিজকে বিধ্বস্ত করার ম্যাচে রেকর্ডগড়া বোলিং করেন রিশাদ। ৯ ওভারে মাত্র ৩৫ রান খরচ করে ৬ উইকেট নেন এই লেগি। ম্যাচশেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে তার হাতেই। একইসঙ্গে একাধিক রেকর্ডও গড়েছেন এই স্পিনার।


বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে ওয়ানডেতে ৬ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন রিশাদ। বাংলাদেশের স্পিনারদের মধ্যে ওয়ানডেতে এতদিন সেরা বোলিং ছিল তাইজুল ইসলামের দখলে। ২০২২ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই তাদের মাঠে ২৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন তাইজুল। এবার তাকে ছাড়িয়ে শীর্ষে উঠে এলেন রিশাদ। সবমিলিয়ে চতুর্থ বোলার হিসেবে ওয়ানডেতে ৬ উইকেট নিলেন রিশাদ

Post a Comment

Previous Post Next Post