ফের ভূমিকম্পে কেঁপে উঠল পুরো বাংলাদেশ – আতঙ্ক ছড়ালো শহর ও গ্রামে

 

“আজ দুপুরে সাতক্ষীরা কেন্দ্রিক ৫.৩ মাত্রার ভূমিকম্পে দেশের বিভিন্ন এলাকা কেঁপে উঠল। মসজিদ থেকে আতঙ্কিত জনতা বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।”

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ (শুক্রবার) দুপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী, পৌনে ২টার দিকে, রিখটার স্কেলে ৫.৩ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে সাতক্ষীরার আশাশুনি থেকে।

স্থানীয়রা জানান, সাতক্ষীরায় ভূমিকম্পের ঝাঁকুনি বেশ শক্তিশালী ছিল। মসজিদে নামাজ পড়তে যাওয়া অনেকে আতঙ্কিত হয়ে বাইরে বের হন। খুলনা, পিরোজপুর, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়ার মানুষরাও কম্পন অনুভব করেছেন।

ফেব্রুয়ারি মাসের প্রথম ২৬ দিনে দেশে অন্তত আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজকের কম্পনের আগে, বুধবার রাতে মিয়ানমারে সৃষ্ট ৫.১ মাত্রার মাঝারি ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে উঠেছিল।

এরই আগে, ১ ফেব্রুয়ারি সিলেটে ৩ মাত্রার মৃদু কম্পন, ৩ ফেব্রুয়ারি তিনবার, সাতক্ষীরার কলারোয়ায় ৪.১ মাত্রা, মিয়ানমারে ৫.৯ ও ৫.২ মাত্রার দুটি কম্পন, এবং ৯ ও ১০ ফেব্রুয়ারি সিলেটে আরও দুবার, এছাড়া ১৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতকে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সব মিলিয়ে ২৬ দিনের মধ্যে দেশের আটবার কেঁপেছে।

Post a Comment

Previous Post Next Post