সাকিবকে ফাঁসানোর চেষ্টায় নিজের জালে আটকে গেলেন আসিফ মাহমুদ – হতবাক দেশবাসী!

 

“দুদক কার্যালয়ে স্লোগান এবং চাপ দিয়ে সাবেক উপদেষ্টার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা করল সাকিবের একদল সমর্থক। অফিসের স্বাভাবিক কাজও অর্ধেক স্থগিত।”

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে বৃহস্পতিবার এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে গিয়ে সাকিব আল হাসানের একদল ভক্ত ‘মব’ সৃষ্টি করেন।

দুদক সূত্র জানিয়েছে, দুপুরে হঠাৎ করে ২০-৩০ জনের একটি দল সাকিবের পক্ষে স্লোগান দিতে দিতে কার্যালয়ে প্রবেশ করে। তারা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে একটি লিখিত আবেদন জমা দেওয়ার দাবি জানান।

একপর্যায়ে, অভিযোগকারীদের চাপ এবং হট্টগোলের কারণে দুদকের কর্মকর্তারা বাধ্য হয়ে অভিযোগ গ্রহণ করেন, যদিও এই পরিস্থিতি অফিসের স্বাভাবিক কার্যক্রমকে অনেকটাই ব্যাহত করেছে।

দুদকের সংশ্লিষ্ট বিভাগ বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ব্যবস্থা নেয়।

Post a Comment

Previous Post Next Post