বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে আগুন ছড়ালেন হরভজন সিং! দুই দলকে নিয়ে বিস্ফোরক মন্তব্যে তোলপাড়

 


টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাব্য বয়কটের ঘটনাকে ‘নাটক’ বলে উড়িয়ে দিয়েছেন ভারতের সাবেক অফ স্পিনার হরভজন সিং। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে বাংলাদেশ ও পাকিস্তান—দুই দলকেই ইঙ্গিত করে কড়া ভাষায় মন্তব্য করেন তিনি।

হরভজন বলেন, ‘পাকিস্তানের সরকার বলছে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে, কিন্তু ভারতের বিপক্ষে খেলবে না। এই বক্তব্যের ভেতরে কোনো যুক্তিই নেই। এটা সেই পাকিস্তান ও সেই সরকার, যারা পরে গিয়ে বলবে—ঝামেলাটা আসলে বাংলাদেশের, আইসিসি নিষেধাজ্ঞা দিয়েছে, আমরা সব মিটিয়ে খেলতে প্রস্তুত।’

এই পুরো ঘটনাকে নাটক ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেন হরভজন। তার ভাষায়, ‘মানুষকে বোকা বানানোর জন্যই এসব করা হচ্ছে। তারা এমন ভাব দেখাচ্ছে যেন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন।’

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ক্রিকেটভক্তদের আগ্রহের কথাও তুলে ধরেন সাবেক এই ক্রিকেটার। তিনি বলেন, ‘আপনারা যদি বাংলাদেশকে সমর্থন করতেই চান, তাহলে নিজের দেশের মানুষের কথাও ভাবুন। কোটি কোটি দর্শক ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে চায়।’

আইসিসির ভোটাভুটির প্রসঙ্গ টেনে হরভজন আরও বলেন, ‘বাংলাদেশের বিষয়ে আইসিসিতে যখন ভোট হয়, তখন ১৪–২ ব্যবধানে তারা হেরে যায়। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডসহ অনেক দেশ সেই ভোটে অংশ নেয়। তখন পাকিস্তান কোথায় ছিল?’

সবশেষে আরও এক ধাপ এগিয়ে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন হরভজন। তার মতে,
👉 ‘বাংলাদেশ-পাকিস্তান—দুই দলকেই আইসিসির বলা উচিত, তোমাদের খেলারই দরকার নেই।’

এই মন্তব্যের পর ক্রিকেটবিশ্বে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।

Post a Comment

Previous Post Next Post