নির্বাচন কমিশন (ইসি) ১৫ জন কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত অফিস আদেশে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) মেজর মাহমুদুল হাসান তালুকদারের সই রয়েছে।
সচিবালয় সূত্রে জানা গেছে, একটি চলমান প্রকল্পে নিয়োজিত ৯ জনের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের চাকরি বাতিল করা হয়েছে। এছাড়া আরও ৬ জনের নিয়োগপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক বাতিল করা হয়েছে। তবে অফিস আদেশে অভিযোগ বা প্রমাণের বিস্তারিত উল্লেখ করা হয়নি।
অফিস আদেশে নির্দেশ দেয়া হয়েছে, সংশ্লিষ্টদের সব ধরনের পরিচয়পত্র (আইডি কার্ড) এবং কার্যালয়ে প্রবেশাধিকার বাতিল করা এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত সময়ের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
