যে পাসপোর্টের মাধ্যমে ভিসা ছাড়াই বিশ্বের ১৯২ দেশ ভ্রমণ সম্ভব




 আবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি অর্জন করেছে সিঙ্গাপুর। টানা তৃতীয় বছরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে তারা। দেশটির নাগরিকরা এখন আগাম ভিসা ছাড়াই বিশ্বের ১৯২টি গন্তব্যে ভ্রমণের সুযোগ পাচ্ছেন। সম্প্রতি প্রকাশিত ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬’ সূত্রে এ তথ্য জানা গেছে।


সূচকে দেখা গেছে, সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ভিসামুক্ত অথবা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় ১৯২টি দেশ ও অঞ্চলে প্রবেশ করতে পারেন। দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক এবং বৈশ্বিক সুনামের প্রতিফলন হিসেবে দেশটি এই সুবিধা উপভোগ করছে বলে মনে করছে বিশ্লেষকরা। এর ফলে দেশটির নাগরিকদের জন্য আন্তর্জাতিক ভ্রমণকে অন্য দেশগুলোর তুলনায় অনেক সহজ হয়েছে।


তালিকায় সিঙ্গাপুরের পরের অবস্থান যৌথভাবে জাপান ও দক্ষিণ কোরিয়ার দখলে। এই দুই দেশের নাগরিকরা ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসায় ১৮৮টি দেশে ভ্রমণ করতে পারবেন।


Post a Comment

Previous Post Next Post