মুস্তাফিজকে বাদ দিতে KKR-কে কেন নির্দেশনা দিল বিসিসিআই? জানা গেল আসল কারণ!

 

মুস্তাফিজকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দিতে নির্দেশ দিল বিসিসিআই, ফাইনাল খেলায় অনিশ্চয়তা

আসন্ন আইপিএল ২০২৬ মৌসুমকে সামনে রেখে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) স্কোয়াডে জায়গা পেয়েছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কেকেআরকে তাকে স্কোয়াড থেকে ছাড়তে নির্দেশ দিয়েছে। বোর্ড সচিব দেবজিত সাইকিয়া শনিবার এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক বিবৃতিতে সাইকিয়া বলেন,
"বর্তমানে যে সামগ্রিক পরিস্থিতি বিরাজ করছে, তার কারণে কেকেআরকে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছাড়তে বলা হয়েছে। যদি কেকেআর বিকল্প কোনো খেলোয়াড় নিতে চায়, বিসিসিআই সেই অনুমতি দেবে।"
তিনি ইঙ্গিত দিয়েছেন যে মূলত দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি এ সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।

মুস্তাফিজুর রহমানকে ১৬ ডিসেম্বরের আইপিএল মিনি-নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় কেকেআর। চেন্নাই সুপার কিংসের সঙ্গে তীব্র দরকষাকষির শেষে কেকেআর জয়ী হয়। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এটি সর্বোচ্চ নিলামের রেকর্ড

কিন্তু সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের কারণে মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিভিন্ন প্ল্যাটফর্মে সমালোচনা দেখা দিয়েছে। কেকেআরের সহ-মালিক শাহরুখ খানকেও এ নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়।

এদিকে বিজেপি ও শিব সেনার একাধিক নেতা কেকেআর ও শাহরুখকে ‘জাতীয় অনুভূতি উপেক্ষা’ করার অভিযোগে প্রকাশ্যে কটাক্ষ করেন। এমনকি শাহরুখকে ‘জাতীয় বিশ্বাসঘাতক’ হিসেবে প্রচার করার চেষ্টা হয়।

শেষ পর্যন্ত যদি মুস্তাফিজ আইপিএলে খেলতে না পারেন, তবে তা কেবল তার জন্য নয়, বরং সম্পূর্ণ ক্রিকেটের জন্যই বিব্রতকর ঘটনা হবে।

Post a Comment

Previous Post Next Post