বাংলাদেশ ও মুস্তাফিজ ভক্তদের জন্য দুঃসংবাদ: এবার আইপিএলে খেলতে পারবে না মোস্তাফিজ!

 

মুস্তাফিজুর রহমানকে ছাড়তে নির্দেশ দিল কেকেআরকে বিসিসিআই, আইপিএল ২০২৬-এ খেলাটা অনিশ্চিত

আসন্ন আইপিএল ২০২৬ মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) স্কোয়াডে জায়গা পেয়েছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সম্প্রতি কেকেআরকে নির্দেশ দিয়েছে তাকে দলে রাখার অনুমতি না দেওয়ার জন্য। বোর্ড সচিব দেবজিত সাইকিয়া শনিবার এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক বিবৃতিতে সাইকিয়া বলেন,
"বর্তমানে যে সামগ্রিক পরিস্থিতি বিরাজ করছে, তার কারণে কেকেআরকে মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে ছাড়তে বলা হয়েছে। যদি কেকেআর বিকল্প কোনো খেলোয়াড় নিতে চায়, তবে বিসিসিআই সেই অনুমতি দেবে।"

মুস্তাফিজুর রহমানকে গত ১৬ ডিসেম্বর আইপিএলের মিনি-নিলামে দলে ভেড়েছিল কেকেআর, যেখানে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে ক্রয় করা হয়েছিল। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এটি সর্বোচ্চ নিলামের রেকর্ড। চেন্নাই সুপার কিংসের সঙ্গে তীব্র দরকষাকষি শেষে জয়ী হয় কেকেআর।

কিন্তু ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষিতে মুস্তাফিজুরকে দলে নেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা দেখা দেয়। কেকেআরের সহ-মালিক শাহরুখ খানকেও এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। বিজেপি ও শিব সেনার একাধিক নেতা দল ও শাহরুখকে ‘জাতীয় অনুভূতি উপেক্ষা’ করার অভিযোগ তুলে কটাক্ষ করেন।

যদি মুস্তাফিজ আইপিএলে খেলতে না পারেন, তবে তা কেবল তার জন্য নয়, পুরো ক্রিকেট বিশ্বের জন্যই বিব্রতকর ঘটনা হবে।

Post a Comment

Previous Post Next Post