খালেদা জিয়াকে নিয়ে সাকিব কী লিখলেন? ফেসবুক স্ট্যাটাস ঘিরে দেশজুড়ে তুমুল আলোচনা!

 

সকল চিকিৎসা ও প্রচেষ্টা ব্যর্থ করে ৮০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ। শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গণেও।

জাতির এই শোকের মুহূর্তে ক্রিকেটাঙ্গনের তারকারাও প্রকাশ করেছেন গভীর সমবেদনা। তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ একাধিক ক্রিকেটার শোকবার্তা দিয়েছেন। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন সাকিব আল হাসান।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সাকিব লেখেন,
‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোকের মুহূর্তে তার পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা।’

স্ট্যাটাসে খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথাও স্মরণ করেন সাকিব। তিনি লেখেন,
‘দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তার রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।’

এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শোকের অংশ হিসেবে বিপিএলে আজকের দুইটি ম্যাচ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে বাফুফেও তাদের নির্ধারিত ম্যাচ স্থগিতের ঘোষণা দিয়েছে।

Post a Comment

Previous Post Next Post