দুবাই ক্যাপিটালস ৮৩ রানে জয়ী
মোস্তাফিজুর রহমান আবারও দেখালেন কাটারের জাদু! দিল্লির হয়ে দ্বিতীয় ম্যাচেই করলেন বাজিমাত। ফিজের আগুনে বোলিং দেখে গ্যালারির এক সুন্দরী তরুণী ছুড়ে দেন ফ্লাইং কিসও । প্রথম ওভারেই উন্মুক্ত চাঁদকে শূন্য রানে ফিরিয়ে দিয়ে মাত্র ৫ রান খরচায় নেন গুরুত্বপূর্ণ উইকেট। দ্বিতীয় ওভারে ফিল সল্টকেও আউট করে আরও ছন্দে ওঠেন ‘দ্য ফিজ’। মোট ৩ ওভার বল করে ২২ রান দিয়ে ২ উইকেট নিলেন মুস্তাফিজ! তার বল খেলতেই পারেনি ব্যাটাররা।
