এত দুর্দশার পরেও যে কারণে রাজনীতি চালিয়ে যেতে চান সাকিব

 



৫ আগস্ট সরকার পতনের পর থেকে আর দেশে আসা হয়নি সাকিবের। ইতোমধ্যে সাকিবের নামে হয়েছে একাধিক মামলাও। এমন পরিস্থিতিতে দেশে ফেরা বেশ কঠিন সাকিবের জন্য। তবুও দেশে ফিরে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়ে রেখেছেন সাকিব।




বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে প্রথমবারের মত সাকিব নিজের অবসর ভাবনার কথা জানিয়েছেন। সেই সাথে জানিয়েছেন এখনও রাজনীতি করার ইচ্ছা রয়েছে সাকিবের।




সাকিব বলেছেন, ‘ক্রিকেটিং ক্যারিয়ার প্রায় শেষ। রাজনীতিটা বাকি আছে মনে হয়। আমার মনে হয় এই কাজটা আমি বাংলাদেশ এবং মাগুরার মানুষের জন্য করতে চাই। এটাই আমার লক্ষ্য ছিল, এখনও আছে। দেখা যাক আল্লাহ কোথায় আমাকে নিয়ে যান।’




রাজনীতিতে নাম লেখানোর পরেই নানা বিপদে পড়েছেন সাকিব। বর্তমানে সাকিবের নামে থাকা মামলা, সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট জব্দসহ সব ধরনের ঝামেলার সূত্রপাত সরকার পতনের পর থেকেই। দেশে আসা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

Post a Comment

Previous Post Next Post