“দল পেলেও আইপিএলে খেলা হচ্ছে না মুস্তাফিজের— চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল বিসিবি!”

 

আইপিএলের এবারের নিলামে বড় চমক দেখিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তাকে দলে ভেড়াতে ৯ কোটি ২০ লাখ রুপি ব্যয় করেছে কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজকে পেতে শুরুতে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস। পরে নিলামের লড়াইয়ে যোগ দেয় কলকাতাও। শেষ পর্যন্ত তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর মুস্তাফিজকে নিজেদের করে নেয় শাহরুখ খানের দল।

এই দলবদলের মধ্য দিয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েছেন মুস্তাফিজ। এর আগে তিনি চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলেছেন।

তবে এবারের আইপিএলে মুস্তাফিজ সব ম্যাচে খেলতে পারবেন না—এ তথ্য আগেই জানা গেছে। কারণ একই সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে আন্তর্জাতিক দায়িত্ব পালন করেই আইপিএলে যোগ দিতে হবে মুস্তাফিজকে।

এদিকে বিসিবি সূত্র জানিয়েছে, মুস্তাফিজকে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি—দুই সিরিজের যেকোনো একটিতে বিশ্রাম দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। এতে করে আইপিএলে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন এই বাঁহাতি পেসার। একই সঙ্গে তাকে এনওসি দেওয়ার বিষয়েও আশ্বাস দিয়েছে বোর্ড।

ক্রিকফ্রেঞ্জিকে বিসিবির একটি সূত্র জানিয়েছে,
‘মুস্তাফিজ এখনও আনুষ্ঠানিকভাবে এনওসি আবেদন করেনি। তবে আমরা তাকে জানিয়ে দিয়েছি—নিউজিল্যান্ড সিরিজের একটি নির্দিষ্ট অংশ বাদ দিয়ে পুরো সময়ই সে আইপিএলে খেলতে পারবে।’

এবারের আইপিএল নিলামে সর্বোচ্চ ২৫ কোটি ২০ লাখ রুপিতে ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। একই দলে ১৮ কোটি রুপিতে যোগ দিয়েছেন শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা। চেন্নাই সুপার কিংস দুই অখ্যাত ক্রিকেটার প্রশান্ত ভীর ও কার্তিক শর্মাকে দলে নিতে ব্যয় করেছে ১৪ কোটি ২০ লাখ রুপি করে। সব মিলিয়ে নিলামে পঞ্চম সর্বোচ্চ মূল্যেই বিক্রি হয়েছেন মুস্তাফিজুর রহমান।

Post a Comment

Previous Post Next Post