আইরিশদের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

 

হারলে সিরিজ হাতছাড়া, আর জিতলে ফের জাগবে সমতা ফেরানোর আশা—এমন চাপের সমীকরণ নিয়ে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আইরিশদের কাছে হেরে ব্যাকফুটে রয়েছে লিটন দাসের দল।

শনিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি, যেখানে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক/নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ:
পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, গ্যারেথ ডেলানি, লোরকান টাকার (উইকেটরক্ষক), কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রেস, মার্ক অ্যাডায়ার, জশ লিটল ও ব্যারি ম্যাকার্থি।

Post a Comment

Previous Post Next Post