প্রথম তিন ওভারে গুনলেন ৩৪ রান আর শেষ ১৯তম ওভারে দিলেন মাত্র ৬ রান—ডেথ ওভারে মোহাম্মদ সাইফুদ্দিনের দক্ষতার এমন নজির আরও অনেক আছে। ব্যাট হাতে তিনি যদি নিয়মিত ১০ থেকে ১৫ রানও করতে পারতেন, তবে তার জায়গা নেওয়া কঠিন হতো। আজকের ম্যাচে ৭ বলে ১৭ রানের ক্যামিও লিটন দাসের ম্যাচ জেতানো ইনিংসকে আরও পূর্ণতা দিয়েছে। লিটন নাকি নিজেই সাইফুদ্দিনকে দলে চেয়েছিলেন, আর সেই আস্থারই সুন্দর প্রতিদান দিলেন সাইফুদ্দিন।