BPL-এর আগেই মাঠের ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল! দিনখন জানালেন নিজেই

 




জাতীয় দল থেকে অবসর নেয়ার পরেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছিলেন তামিম ইকবাল। তবে মার্চে ডিপিএলের ম্যাচ চলাকালে তারকা এই ওপেনারের হার্ট অ্যাটাক হয়। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তামিম। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, তার মাঠে ফিরতে আরো লম্বা সময় লাগবে।



এবার তামিম নিজেই তার ফেরার সময় জানালেন। বিপিএলের আগেই ব্যাট হাতে ফিরছেন তিনি। সম্প্রতি এক গণমাধ্যমকে তামিম বলেন, ‘বিপিএল খেলার চেষ্টা করব। আমি প্রস্তুতি শুরু করেছি। জিমে অন্য কাজগুলো করছি। ব্যাটিং শুরু করতে কিছুদিন সময় লাগবে। কিন্তু চেষ্টা করব বিপিএল থেকে ফেরার।’




বিপিএলের আগে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এজন্য এনসিএলের কয়েকটা ম্যাচ খেলার কথাও ভাবছেন তামিম, ‘সুযোগ আছে খেলার (এনসিএলে)। পুরোটা না খেললেও ২-৩টা ম্যাচ হয়তো খেলব।’

Post a Comment

Previous Post Next Post