বাংলাদেশ জাতীয় দলের উদীয়মান পেসার হাসান মাহমুদ টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে দিয়েছেন চমকপ্রদ ইঙ্গিত। তবে এখনই নয়—নিজের লক্ষ্য পূরণ করেই তিনি বিদায় নিতে চান সাদা পোশাকের এই ঐতিহাসিক সংস্করণ থেকে।
“টেস্ট ক্রিকেট সবসময়ই বিশেষ কিছু। তবে আমি জানি এটা কতটা demanding, কতটা পরিশ্রমের। আমি চাই, অবসরের আগে অন্তত ৫০০ উইকেট নিয়ে যেন যেতে পারি। সেটাই এখন আমার সবচেয়ে বড় লক্ষ্য।”
২২ বছর বয়সী এই পেসার এরইমধ্যে ওয়ানডে নিজেকে প্রতিষ্ঠিত করতে শুরু করেছেন। টেস্টেও তিনি নিয়মিত হয়েছেন। তারপরও ভবিষ্যতের জন্য নিজের লক্ষ্য একেবারে পরিষ্কার রেখেছেন হাসান।
তার মতে,
“সাদা বলের ক্রিকেটে আমি আগ্রহী থাকলেও টেস্টই আসল ক্রিকেট। এখানে নিজেকে প্রমাণ করতে পারলে সব ফরম্যাটে তা কাজে লাগে।”
৫০০ উইকেট — এই উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য পূরণে হাসানের জন্য সামনে রয়েছে অনেক চ্যালেঞ্জ, কিন্তু তার আত্মবিশ্বাস বলে দিচ্ছে, সে চ্যালেঞ্জ নিতে সে প্রস্তুত।