চরম দুঃসংবাদ: গোটা বিশ্বে শোকের ছায়া, ক্ষেপণাস্ত্র হামলায় ২০ খেলোয়াড় ও কোচের মৃত্যু!

 

দক্ষিণ ইরানের লামার্দ শহরের জিমে হামলার ঘটনায় গভীর শোক, আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি আহ্বান করছে

দক্ষিণ ইরানের ফার্স প্রদেশের লামার্দ শহরে শোকের ছায়া নেমেছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, একটি জিমনেশিয়ামে ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জন নারী ভলিবল খেলোয়াড় ও একজন কোচ নিহত হয়েছেন।

ইরানের টেলিভিশন চ্যানেল আল মায়েদান ও এসএনএন জানায়, হামলা চালানো হয় বন্ধ দরজার অনুশীলনের সময়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ওই এলাকায় আঘাত হানে। ইরান হামলার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে

এর আগে খবর পাওয়া গিয়েছিল, হামলায় ১৫ জনের বেশি নিহত হয়েছেন, এবং ভবনের ভেতরে কয়েকজন শিশুও উপস্থিত ছিলেন। তাসনিম নিউজ জানিয়েছে, লামার্দ শহরের আরও চারটি স্থাপনায় হামলা হয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানাচ্ছে, দেশের বিভিন্ন স্থানে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৭৪৭ জন।

হামলার পর আন্তর্জাতিক ভলিবল ফেডারেশন (এফআইভিবি) গভীর শোক প্রকাশ করেছে। তারা জানিয়েছে,

“আমরা সহযোগিতা, সংলাপ, শান্তি ও সংহতিতে বিশ্বাস করি। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই উত্তেজনা প্রশমিত করে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার।”

এফআইভিবি আরও জানিয়েছে, হামলার ফলে ভলিবল সংশ্লিষ্ট বহু মানুষ অনিশ্চয়তার মুখোমুখি হয়েছেন। সরকার ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে জরুরি মানবিক সহায়তা দেওয়ার জন্য বিশেষ দল গঠনের পরিকল্পনা করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post