ব্রেকিং: শপথের বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, ১১ দলীয় জোট নেবে চরম সিদ্ধান্ত!

 

ব্রেকিং: বিএনপি শপথ না নিলে ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সিদ্ধান্ত কী হবে! 🔥

নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্যরা সংসদে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। এ অবস্থায় জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা দুপুর ১২টায় শপথ নেওয়ার আগে বৈঠকে বসেছেন

বৈঠক শেষে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক ও জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, শপথ বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় নির্বাচনী জোটের সকল নবনির্বাচিত সংসদ সদস্য উপস্থিত রয়েছেন।

এহসানুল মাহবুব জুবায়ের আরও জানান, যেহেতু বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি, এটি গণভোটের মূল উদ্দেশ্যের বিপরীতে। তাই জোটের নবনির্বাচিত সদস্যরা বৈঠকে বসে সিদ্ধান্ত নেবেন শপথ নেওয়া হবে কি-না।

Post a Comment

Previous Post Next Post