তীব্র উত্তেজনা: বিএনপি সংবিধান সংস্কারে শপথ না নেওয়ায় জামায়াতের চরম সিদ্ধান্ত!

 

তীব্র রাজনীতি: বিএনপি শপথ না নিল, জামায়াতের সংসদ সদস্যরা বলল—আমরাও শপথ নেই! 🔥 

নেতৃবৃন্দের শীর্ষ সিদ্ধান্ত অনুযায়ী, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরাও কোনো শপথই নেবেন না। জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ১২টায় নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, তাহলে জামায়াতের নবনির্বাচিত সদস্যরাও শপথগ্রহণে অংশ নেবেন না। জামায়াতের মতে, “সংস্কারবিহীন সংসদ অর্থহীন।”

এদিকে মঙ্গলবার বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। শপথ অনুষ্ঠানের আগে দলীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, তারা এখনো সংবিধান অনুযায়ী শপথগ্রহণের উপযুক্ত নন।

সালাহউদ্দিন জানান, সংবিধান সংস্কার পরিষদকে সংবিধানে বৈধভাবে অন্তর্ভুক্ত করার পরই সদস্যদের শপথ গ্রহণের বিধান প্রযোজ্য হবে। তিনি আরও বলেন, “আমরা সংবিধান মেনে চলছি এবং সামনের দিনেও চলব।”

এসময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন এবং দলীয় সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেন।

Post a Comment

Previous Post Next Post