ফেসবুকে ঝড় তুলল সারজিসের স্ট্যাটাস—হাসনাত-নাসীরুদ্দীন পাটওয়ারীর পর দেশজুড়ে আলোচনা!

 

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-এর পর এবার উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) তারা প্রত্যেকে ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে আলাদা স্ট্যাটাস দেন। মুহূর্তেই পোস্টগুলো ভাইরাল হয়ে ওঠে এবং সমর্থক-সমালোচক উভয়ের মধ্যেই ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

সকাল ইফতারের পর হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাস দেন মাত্র দুই শব্দে—“ইনকিলাব জিন্দাবাদ।”









এরপর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, “ইনকিলাব জিন্দাবাদ! ✊ চাঁদাবাজ মুর্দাবাদ!









এবং রাত ৮টা ১০ মিনিটে সারজিস আলম নিজের স্ট্যাটাসে লিখেছেন,

“যে স্লোগান স্বৈরাচারের পতন ঘটিয়েছে, সেই স্লোগান তাদের উত্তরসূরিদের ভয়ের কারণ তো হবেই!”

সারজিসের এই স্ট্যাটাসেও পড়েছে দেড় লাখের মতো লাইক, ১৬ হাজারের বেশি মন্তব্য এবং প্রায় আড়াই হাজার শেয়ার।

এবার দেখা যাক, এই স্ট্যাটাসগুলো কতদূর সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।




Post a Comment

Previous Post Next Post