সোবহানা মোস্তারি আইসিসির জানুয়ারির মাসের সেরা খেলোয়াড় মনোনয়ন পেলেন!
গত মাসে বাংলাদেশ নারী দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন করার পেছনে নেতৃত্ব দেন তারকা ব্যাটসম্যান সোবহানা মোস্তারি।
৬ ম্যাচে ৪৫.৮০ গড়ে ২২৯ রান করেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে তার ব্যাটিং পারফরম্যান্স শুধু নজরকাড়া নয়, অফ-স্পিন বোলিংয়ে পাপুয়া নিউগিনির বিপক্ষে একটি উইকেটও নিয়েছেন তিনি।
আইসিসি জানুয়ারির মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়নে সোবহানার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের টারা নরিস।
-
গ্যাবি লুইস জানুয়ারিতে ৬ টি-টোয়েন্টিতে ২৫১ রান করে তার দলের নেতৃত্ব দিয়েছেন।
-
টারা নরিস ১১ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন, তবে তার দল বিশ্বকাপে জায়গা পায়নি।
এভাবেই দ্বিতীয়বারের মতো একজন বাংলাদেশি নারী ক্রিকেটার আইসিসির মাসসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে থাকলেন। প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার জিতেছিলেন নাহিদা আক্তার।
বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য সোবহানার এই অর্জন এক মর্যাদাপূর্ণ ও উৎসাহব্যাঞ্জক খবর।