🔴 ক্রিকেটে চাঞ্চল্যকর খবর: ভারত থেকে সরে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্বকাপ?
ভারতের গণমাধ্যমে চাঞ্চল্যকর দাবি – আগামী আইসিসি ইভেন্ট, বিশেষ করে ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারতে আয়োজন না হতে পারে। ভারতের সাথে পাকিস্তানের চিরায়ত দ্বন্দ্ব এবং বাংলাদেশের অবস্থানকে কেন্দ্র করে আইসিসি হয়ত অন্য ভেন্যুতে আসর আয়োজনের গুরুত্বপূর্ণ হিসেব করছে।
অস্ট্রেলিয়ার গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ভারত বা পাকিস্তানে খেলা হলে হাইব্রিড মডেল অনুসরণ করতে হচ্ছে, যা লজিস্টিক সমস্যা তৈরি করছে। বিশেষ করে, বাংলাদেশ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে, যা ভারতের ভাবমূর্তিতে প্রভাব ফেলেছে এবং ভেন্যু হিসেবে গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।
২০২৯ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০৩১ বিশ্বকাপ
ভারতে হওয়ার কথা ছিল ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে এখন সম্ভাবনা রয়েছে, আসর অন্য দেশে সরিয়ে নেওয়া হতে পারে। এছাড়া ২০৩১ সালে বাংলাদেশের সাথে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করার পরিকল্পনা থাকলেও, ভারতে আসর হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক: ধোঁয়াশা ও আশা
ভারতের গণমাধ্যমের খবরগুলো কতটা যৌক্তিক তা নিশ্চিতভাবে বলা কঠিন। তবে বাংলাদেশে নতুন সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পরিস্থিতি, ভারতের এবং আইসিসির নমনীয়তা মিলিয়ে দেখা যায় – ক্রিকেট কূটনীতিতে বড় পরিবর্তনের আভাস স্পষ্ট।
সম্প্রতি বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজিব শুক্লা জানান, বাংলাদেশকে কেন্দ্র করে আলোচনা হয়েছে। তিনি বলেন, “বাংলাদেশ আমাদের বন্ধু, বাংলাদেশ আমাদের মিত্র। আমরা ভেবেছি বাংলাদেশে একটি আন্তর্জাতিক ক্রিকেট আসর আয়োজন করতে।”
.png)