জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, কোন পদে কে





আগামী তিন বছরের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করেছে **বাংলাদেশ জামায়াতে ইসলামী**। নতুন কমিটিতে আবারও সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন **মিয়া গোলাম পরওয়ার**। একই সঙ্গে ৫৯ সদস্যের কেন্দ্রীয় মজলিসে শূরা ও ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে।


শুক্রবার সকালে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠকে নেতাদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা **ডা. শফিকুর রহমান**। তবে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা সরাসরি উপস্থিত ছিলেন।


নতুন কমিটিতে চারজন নায়েবে আমির এবং সাতজন সহকারী সেক্রেটারি জেনারেল দায়িত্ব পেয়েছেন। এছাড়া সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে ঢাকাসহ সারাদেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে অঞ্চল পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এই কমিটির মেয়াদ থাকবে ২০২৮ সাল পর্যন্ত।


উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর ডা. শফিকুর রহমান আমির নির্বাচিত হওয়ার প্রায় তিন মাস পর এই নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো।


ভার্চুয়াল বৈঠকে আমির কেন্দ্রীয় মজলিসে শূরার সঙ্গে আলোচনা করে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য কেন্দ্রীয় দায়িত্বশীল নেতাদের নির্বাচন করেন এবং তাদের শপথ পাঠ করান।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন নারী সদস্য রয়েছেন। অন্যদিকে ৫৯ সদস্যের কেন্দ্রীয় মজলিসে শূরায় নারী সদস্য রয়েছেন ১৭ জন।


এছাড়া ৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। পাশাপাশি সারাদেশের ১৪টি অঞ্চলের জন্য আলাদা পরিচালক নির্ধারণ করা হয়েছে।


Post a Comment

Previous Post Next Post