ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করলো বাংলাদেশ




 ভারতের নয়াদিল্লিতে থাকা বাংলাদেশ হাইকমিশনসহ ভারত-এ অবস্থিত বাংলাদেশের সব মিশনে আবারও ভারতীয় নাগরিকদের জন্য ভিসা সেবা চালু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।


প্রায় দুই মাস বন্ধ থাকার পর নতুন করে সব ক্যাটাগরির ভিসা চালুর খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হয়। জানা গেছে, সাম্প্রতিক সময়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে মেডিকেল ও ভ্রমণসহ বিভিন্ন ভিসা ধীরে ধীরে চালু করা হচ্ছে। 


এর আগে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সরকার ভারতে থাকা গুরুত্বপূর্ণ কয়েকটি মিশনে সাময়িকভাবে ভিসা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এই পদক্ষেপ নেওয়া হয়েছিল দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে। 


সাম্প্রতিক উদ্যোগের ফলে দুই দেশের মানুষের যাতায়াত, চিকিৎসা ও ব্যবসায়িক যোগাযোগ সহজ হবে বলে আশা করা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post