চরম দুঃসংবাদ: বিশ্বকাপে না খেলায় ২০ বছর পিছিয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট!

 

টাইগারদের বিশ্বকাপ বঞ্চনা: মিজানুর রহমানের চরম মন্তব্য, “ক্রিকেটকে ২০ বছর পেছনে ফেলে দিয়েছে”

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট রাউন্ডে খেলা চলছে, তবে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এবার মাঠে তাদের টাইগারদের খেলা দেখতে পারেননি। মূলত ভারতের মাটিতে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ খেলতে যায়নি। পরে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি জানানো হলেও আইসিসি তা মেনে নেনি। এই সিদ্ধান্তকে ঘিরে ক্রীড়াঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

এবার এই বিষয়ে চমকপ্রদ মন্তব্য করেছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি বলেন,

“আমাদের খেলোয়াড়রা এবার বিশ্বকাপ খেলতে পারেনি। দেশি ও বিদেশি কিছু চক্রের প্রতারণার শিকার হয়েছি আমরা। আমাদের ভুল বুঝিয়ে খেলোয়াড়দের খেলা থেকে বঞ্চিত করা হয়েছে। বিশ্বকাপ না খেলায় আমাদের ক্রিকেট অন্তত ২০ বছর পেছনে গেছে।”

চলতি বছরের বিপিএলে ফরচুন বরিশাল অংশ নেনি। মিজানুর রহমান জানিয়েছেন,

“আমি আগেই জানিয়েছিলাম আমরা এই বছর বিপিএলে খেলিনি। সময় স্বল্পতা এবং বোর্ডের বৈধতা না থাকার কারণে আমাদের ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের অংশগ্রহণ করাতে পারিনি।”

মিজান আশা প্রকাশ করেছেন,

“পরবর্তী বিপিএলে অংশ নিতে আমরা চাই একটি সুন্দর এবং বৈধ বোর্ড। আমাদের পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনা, ক্রিকেটের পুনর্জাগরণকে আবারও উজ্জীবিত করা—এই প্রত্যাশা রাখছি।”

বাংলাদেশ ক্রিকেটের এই পরিস্থিতি নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল ও উদ্বেগ দেখা দিয়েছে, আর মিজানের মন্তব্য এই বিতর্ককে আরও উসকে দিয়েছে।

Post a Comment

Previous Post Next Post