বিএনপির মন্ত্রীসভায় থাকছেন কারা ও কে হচ্ছেন রাষ্ট্রপতি? চমকপ্রদ তালিকা দেখে নিন!

 

বিএনপির নতুন মন্ত্রিসভা: সম্ভাব্য তালিকা ও রাষ্ট্রপতি পদ নিয়ে চমকপ্রদ গুঞ্জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এককভাবে সরকার গঠনের প্রস্তুতি জোরদার করেছে বিএনপি। নতুন মন্ত্রিসভা গঠনের সব ধরনের প্রস্তুতি দ্রুতগতিতে এগোচ্ছে।

নির্বাচিত সংসদ-সদস্যদের গেজেট প্রকাশের পর জাতীয় সংসদ সচিবালয়ে শপথের আয়োজন হবে। ইতোমধ্যে অনেক নির্বাচিত সদস্য ঢাকায় পৌঁছেছেন, বাকিরাও নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হবেন। সবকিছু ঠিক থাকলে একই দিন সন্ধ্যার পর বা পরদিন মন্ত্রিসভার শপথ নেওয়া হতে পারে। মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রাধিকারপ্রাপ্ত গাড়িসহ আনুষঙ্গিক প্রস্তুতিও সম্পন্ন।

দলীয় সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার সম্ভাব্য তালিকা প্রায় চূড়ান্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিনিয়র ও নবীন নেতাদের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য ও চৌকশ মন্ত্রিসভা গঠন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে থাকবে ত্যাগী ও পরীক্ষিত রাজনীতিক, তরুণ মুখ এবং টেকনোক্র্যাট কোটার সদস্য

জোটের শরিক দলের পক্ষ থেকে তিনজন অন্তর্ভুক্তির জোর আলোচনা চলছে। সম্ভাব্য নামগুলো:

  • আন্দালিব রহমান পার্থ

  • জোনায়েদ সাকি

  • নুরুল হক নুর

এছাড়া নির্বাচনে পরাজিত হলেও টেকনোক্র্যাট কোটায় থাকতে পারেন মাহমুদুর রহমান মান্না

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেতে পারেন, এবং গুঞ্জন রয়েছে রাষ্ট্রপতি পদেও বিবেচিত হতে পারেন

সম্ভাব্য মন্ত্রিসভার প্রবীণ নেতারা:
ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন।

টেকনোক্র্যাট কোটায় আলোচনায় আছেন: রুহুল কবির রিজভী, হাবিব উন নবী খান সোহেল, হুমায়ুন কবীর, মওদুদ হোসেন আলমগীর পাভেল, মাহদী আমিন, আমিনুল হক ও ড. জিয়াউদ্দিন হায়দার।

সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার সর্বোচ্চ এক-দশমাংশ সদস্য সংসদের বাইরে থেকে নেওয়া যায়। ৪০ সদস্যের মন্ত্রিসভায় সর্বোচ্চ চারজন টেকনোক্র্যাট কোটায় নিয়োগের সুযোগ থাকবে। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে শপথ অনুষ্ঠানের দিনই

Post a Comment

Previous Post Next Post