ভারত-পাকিস্তান ম্যাচে তুমুল উত্তেজনা! হ্যান্ডশেক নিয়ে ভারত অধিনায়কের রহস্যময় জবাব ভাইরাল

 

ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক বিতর্ক: সূর্যকুমারের রহস্যময় জবাব

গত বছরের এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টসের পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ইচ্ছাকৃতভাবে ‘হ্যান্ডশেক’ করেননি। খেলা শেষে পাকিস্তানি ক্রিকেটাররা রীতি অনুযায়ী হাত মেলানোর জন্য মাঠে দাঁড়িয়ে থাকলেও ভারতীয় দল ড্রেসিংরুমে ফিরে দরজা বন্ধ করে বসে থাকে

শুধু তাই নয়, আয়োজক হিসেবে এসিসি সভাপতির হাতে ট্রফি গ্রহণ করার সময়ও ভারতীয় ক্রিকেটাররা এগোতে রাজি হয়নি। পাকিস্তানি প্রেসিডেন্ট মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। এর ফলে, দীর্ঘ সময় অপেক্ষার পরও ভারত আজ পর্যন্ত এশিয়া কাপের ট্রফি হাতে পায়নি। বিসিসিআইর প্রচেষ্টা ফলপ্রসূ হয়নি এবং নতুন এসিসি সভাপতি আসার আগে ভারত ট্রফি নিতে পারবে না।

এই বিতর্ক আবারও আলোচনায় এসেছে কারণ আগামীকাল, রোববার, টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

আজ শনিবার কলম্বোর সংবাদ সম্মেলনে হ্যান্ডশেক প্রসঙ্গে প্রশ্ন করা হলে সূর্যকুমার বলেন,

“২৪ ঘণ্টা অপেক্ষা করুন। ভালোভাবে খাওয়াদাওয়া করুন, ভালোভাবে ঘুমান। আমরা আগামীকালই দেখব।”

একপর্যায়ে খানিকটা বিরক্ত স্বরে তিনি বলেন,

“রহস্যটা আগামীকালই ভাঙা যাক। খেলাটাই আসল। আগে ম্যাচটা খেলি। টসের সময় হ্যান্ডশেক হবে কি হবে না, সেটা আমরা আগামীকাল দেখব। শুধু ২৪ ঘণ্টা অপেক্ষা করুন।”

পাকিস্তান অধিনায়ক সালমান আগা একই বিষয়ে বলেন,

“ভারত কী করতে চায়, তার পুরোটাই তাদের ওপর নির্ভর করছে। আমরা আগামীকালই সেটা দেখতে পাব।”

এবারের ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক বিতর্ক দেখার জন্য ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Post a Comment

Previous Post Next Post