বিশ্বকাপে নাটকীয় মোড়! বাংলাদেশ ইস্যুতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে আইসিসিকে কঠিন ৩ শর্ত দিল পাকিস্তান

 

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কট থেকে সরে আসতে পারে। তবে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে তা করতে হলে পিসিবি বাংলাদেশকে ক্ষতিপূরণসহ তিনটি গুরুত্বপূর্ণ শর্ত মানতে হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির সঙ্গে সমঝোতার চেষ্টা করছে। তবে গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) লাহোরে আইসিসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বোর্ডের পক্ষ থেকে তিনটি প্রধান দাবি তোলা হয়—

  1. বাংলাদেশের জন্য অতিরিক্ত ক্ষতিপূরণ প্রদান।

  2. বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া সত্ত্বেও বাংলাদেশের অংশগ্রহণ ফি নিশ্চিত করা।

  3. ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্ট আয়োজনের স্বত্ব বাংলাদেশকে দেওয়া।

সূত্রের বরাতে জানা যায়, পিসিবির বেশ কয়েকজন কর্মকর্তা ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি, তবে চেয়ারম্যান মহসিন নকভি এখনও অনড় অবস্থানে রয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন।

গত মাসে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। অবশেষে অনড় অবস্থানের কারণে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়। এরপর পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে তিনটি শর্তসহ আইসিসিকে চাপে ফেলে।

আইসিসির পক্ষ থেকে ‘ফোর্স মাজ্যুর’ ধারা ব্যবহার করে এই অবস্থান যৌক্তিক কিনা তা ব্যাখ্যা চাওয়ার পরই পিসিবির আচরণে হঠাৎ পরিবর্তন দেখা দেয়। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারী চাপের কারণে বোর্ডের অবস্থান সংকুচিত হয়েছে।

Post a Comment

Previous Post Next Post