ভারত–পাকিস্তান মহারণে রেকর্ডের ঝড়! এক ম্যাচেই গড়া-ভাঙার গল্প
অবশেষে শেষ হলো বহুল আলোচিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত–পাকিস্তান দ্বৈরথ। মাঠের বাইরের উত্তেজনা যতটা ছিল, মাঠের খেলায় ততটা প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি। শুরু থেকেই দাপট দেখিয়ে একপেশে ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত।
কলম্বোর আর প্রেমাসাদা স্টেডিয়াম-এ সূর্যকুমারদের করা ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ফলে ৬১ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় ভারত।
🔥 ইশান কিষাণের ঝড়ো ফিফটি – ২৭ বলেই ইতিহাস
ভারতের ওপেনার ইশান কিষাণ মাত্র ২৭ বলে ফিফটি পূর্ণ করেন। ভারত–পাকিস্তান টি-টোয়েন্টি ইতিহাসে এটি তৃতীয় দ্রুততম অর্ধশতক।
এর আগে
-
মোহাম্মদ হাফিজ – ২৩ বলে (২০১২)
-
অভিষেক শর্মা – ২৪ বলে (২০২৫)
💥 ৭৭ রানের ঝলক, এলিট তালিকায় ইশান
ইশান ৪০ বলে ৭৭ রান করেন (১০ চার, ৩ ছক্কা)। ভারত–পাকিস্তান টি-টোয়েন্টিতে এটি চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
তালিকার শীর্ষে আছেন বিরাট কোহলি (অপরাজিত ৮২)। এরপর আছেন
-
মোহাম্মদ রিজওয়ান – ৭৯
-
কোহলি – ৭৮
-
ইশান – ৭৭
-
গৌতম গম্ভীর – ৭৫
⚡ পাওয়ার প্লেতেই ৪২ রান!
পাওয়ার প্লেতে একাই ৪২ রান করেন ইশান। ভারত–পাকিস্তান টি-টোয়েন্টি ইতিহাসে এটি সর্বোচ্চ ব্যক্তিগত পাওয়ার প্লে সংগ্রহ।
📊 ১৭৫ – নতুন দলীয় রেকর্ড
এর আগে দুই দলের লড়াইয়ে সর্বোচ্চ দলীয় রান ছিল ১৬০ (২০২২)। এবার সেই রেকর্ড ভেঙে ১৭৫ রান তোলে ভারত।
🎯 ৬ স্পিনারে ১৮ ওভার – পাকিস্তানের বিরল কৌশল
পাকিস্তান ম্যাচে ৬ জন স্পিনার ব্যবহার করে ১৮ ওভার বল করায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি যৌথভাবে সর্বোচ্চ স্পিন নির্ভর বোলিংয়ের রেকর্ড।
সবমিলিয়ে দুই দল ব্যবহার করেছে ১১ জন স্পিনার (পাকিস্তান ৬, ভারত ৫) — যা পুরুষ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।
😳 ১১৪ রানে গুটিয়ে পাকিস্তান
১১৪ রানে অলআউট হয়ে ৬১ রানে হারে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের হিসেবে এটি তাদের দ্বিতীয় বৃহত্তম হার।
তাদের ১১৪ রান বিশ্বকাপে তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
🏆 ৮–১: বিশ্বকাপে ভারতের আধিপত্য
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ৯বার মুখোমুখি হয়ে ৮টিতেই জিতেছে ভারত।
এছাড়া সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে টানা ৬ ম্যাচ জিতল ভারত।
🔥 টানা ১৬ জয় – নতুন আইসিসি রেকর্ড
ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে আইসিসির সীমিত সংস্করণের ইভেন্টে টানা ১৬ ম্যাচ জিতেছে ভারত।
এর আগে ১৫ ম্যাচ জয়ের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার।