নতুন দায়িত্বে সারজিস আলমের ঘোষণা: স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু!
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দায়িত্ব নেওয়ার পরই তিনি কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন।
কমিটিতে সদস্যসচিব হিসেবে আছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, এবং সদস্য হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দীন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মনজিলা ঝুমা। এছাড়া সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দ এক্স-অফিসিও সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে সারজিস আলম জানিয়েছেন,
“সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড; যারা প্রার্থী হতে চান, প্রস্তুতি নিন। আমরা আসছি আপনার খোঁজে...।”
নির্বাচনকে কেন্দ্র করে এনসিপি এবার সক্রিয় প্রস্তুতি নিচ্ছে এবং সারজিস আলমের নেতৃত্বে দল ঢাকার পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে প্রার্থীদের সমর্থন দিতে সচেষ্ট হবে।