আইসিসির নতুন নাটক! টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে হঠাৎ সূচি বদল!

 

আইসিসির নতুন চমক! টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে বদল নতুন সূচি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে নতুন সময়সূচি ঘোষণা করেছে। এবার স্বাগতিক শ্রীলঙ্কাকে সুবিধা দিতে সেমিফাইনাল ভেন্যু বদলে দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, শ্রীলঙ্কা যদি সুপার এইট থেকে সেমিফাইনালে ওঠে এবং ভারত বা পাকিস্তান ছাড়া অন্য কোনো দলের বিপক্ষে খেলে, তাহলে ম্যাচ হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

আইসিসি জানিয়েছে, পাকিস্তান সেমিফাইনালে উঠলে তারা ৪ মার্চ কলম্বোতে সেমিফাইনাল ১ খেলবে। অন্যদিকে, যদি পাকিস্তান না ওঠে কিন্তু শ্রীলঙ্কা উঠে এবং ভারতের বিপক্ষে না খেলে, তাহলে শ্রীলঙ্কা কলম্বোতে সেমিফাইনাল খেলবে।

যদি শ্রীলঙ্কা ও পাকিস্তান উভয়ই সেমিফাইনালে না উঠে, তাহলে সেমিফাইনাল ১ কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনাল হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ভারত যে দলের বিপক্ষেই খেলুক না কেন, তাদের ম্যাচ হবে ওয়াংখেড়েতে, কেবল পাকিস্তান হলে কলম্বোর প্রেমাদাসায়।

আইসিসির এই নতুন ব্যবস্থা ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কার জন্য বড় সুবিধা তৈরি করছে। সুপার এইট গ্রুপে শ্রীলঙ্কা ও পাকিস্তান একই গ্রুপে থাকায় তারা সরাসরি মুখোমুখি হবেন না। ফলে শ্রীলঙ্কার স্বাগতিক সুবিধা নিশ্চিত করতে পাকিস্তানের সেমিফাইনাল বঞ্চিত হওয়ার উপর নির্ভর করতে হবে।

Post a Comment

Previous Post Next Post