ব্রেকিং নিউজ: নির্বাচনের আগেই ভয়াবহ পরিস্থিতি—দেশজুড়ে ৪ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ!

 

নেত্রকোনা সদর উপজেলার চারটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা এসব ভোটকেন্দ্রে আগুন দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে পৌর শহরের পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। একই রাতে সদর উপজেলার লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দরিজাগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রেও অগ্নিসংযোগ করা হয়। প্রতিটি ক্ষেত্রেই স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।

খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডে কয়েকটি বেঞ্চ পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, আতঙ্ক সৃষ্টি করতেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ বিষয়ে নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা বিনতে রফিক বলেন, ভোটকেন্দ্রগুলোর তেমন কোনো ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

Previous Post Next Post