ক্রিকেটাররা নাজমুল ইসলানের পদত্যাগ না হলে খেলা বন্ধ রাখার শর্তে অনড়। আজ বনানীতে সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়েছেন, নাজমুল পদত্যাগ না করলে বিপিএলের মাঠে তারা নামবেন না। ৫টি কারণও তুলে ধরা হয়েছে—ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট সংকট সমাধান, নারী ক্রিকেটারদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি, নাজমুলের পদত্যাগ, অঘোষিত নিষেধাজ্ঞা প্রাপ্ত ৯ ক্রিকেটারের খোলাসা এবং বোর্ডের স্পষ্ট ব্যাখ্যা চাওয়া।
মিঠুন বলেন, “বিসিবি যদি ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ না নেয়, খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবে না।” সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিন সংস্করণের অধিনায়করা—নাজমুল হোসেন, মেহেদী হাসান ও লিটন দাস।
সংবাদ সম্মেলনের পরই বিসিবি নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। আজ নির্ধারিত বিপিএল ম্যাচ শুরু হয়নি, ক্রিকেটাররা তাদের অবস্থানে অনড়।