এক রাতেই সব শেষ? বিপিএল নিয়ে ক্রিকেটারদের চরম সিদ্ধান্তে তোলপাড় বিসিবি


 বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের সাম্প্রতিক মন্তব্যে ক্ষুব্ধ ক্রিকেটাররা। বেতন, ক্ষতিপূরণ ও পারফরম্যান্স নিয়ে তার বক্তব্যকে অপমানজনক ও পেশাদারত্ববিরোধী বলছে কোয়াব। এর প্রতিবাদেই কঠোর অবস্থান সংগঠনটির।

কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বুধবার রাতে জুম মিটিংয়ে জানান, ‘একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক এভাবে কথা বলতে পারেন না। নাজমুল যদি বিপিএল ম্যাচ শুরুর আগে পদত্যাগ না করেন, তাহলে ক্রিকেটাররা কোনো ধরনের খেলায় অংশ নেবেন না।’

সব মিলিয়ে সমীকরণ এখন পরিষ্কার। নাজমুলের পদত্যাগ হলে মাঠে গড়াবে বিপিএল! অন্যথায় ঢাকাপর্ব শুরুর আগেই বন্ধ হয়ে যেতে পারে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এখন সিদ্ধান্তের বল বিসিবির কোর্টেই।

Post a Comment

Previous Post Next Post