আসিফ নজরুলের মন্তব্যে আইসিসির কড়া প্রতিক্রিয়া! অবশেষে যা জানা গেল, তাতে স্তব্ধ সবাই

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের করা দাবিকে নাকচ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতের মাটিতে খেলতে গেলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি রয়েছে—এমন কোনো চিঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দেওয়া হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে একাধিক সূত্রের বরাতে জানিয়েছে, নিরাপত্তা ইস্যুতে বিসিবিকে আইসিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়নি।

এর আগে আজ ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাফুফে ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসিফ নজরুল। তিনি দাবি করেন, নিরাপত্তা ইস্যুতে আইসিসি বাংলাদেশকে তিনটি উদ্বেগ জানিয়ে একটি চিঠি দিয়েছে। তার বক্তব্য অনুযায়ী—

প্রথমত, বাংলাদেশ দলে মোস্তাফিজুর রহমান থাকলে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে।
দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকরা জাতীয় দলের জার্সি পরে চলাফেরা করলে সমস্যা তৈরি হতে পারে।
তৃতীয়ত, দেশে জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে, দলের নিরাপত্তা ঝুঁকিও তত বাড়বে।

এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

তবে ইন্ডিয়া টুডে–কে দেওয়া তথ্যে নাম প্রকাশে অনিচ্ছুক আইসিসির এক কর্মকর্তা স্পষ্টভাবে জানিয়েছেন, নিরাপত্তা শঙ্কা সংক্রান্ত কোনো চিঠি বিসিবিকে পাঠানো হয়নি। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের অনুরোধ নিয়েও আইসিসির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক জবাব দেওয়া হয়নি।

এ বিষয়ে বিসিবিও আলাদা বিবৃতিতে জানিয়েছে, আইসিসির কাছ থেকে তারা ভেন্যু পরিবর্তন সংক্রান্ত কোনো চিঠি পায়নি। বিবৃতিতে আরও বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা যে চিঠির কথা উল্লেখ করেছেন, সেটি মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন নিয়ে বিসিবি ও আইসিসির নিরাপত্তা বিভাগের মধ্যে হওয়া একটি অভ্যন্তরীণ যোগাযোগ

বিসিবির ভাষ্য অনুযায়ী, এটি ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের বিষয়ে আইসিসির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নয়। এ বিষয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বোর্ডটি।

এদিকে ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো-ও নিশ্চিত করেছে, আসিফ নজরুলের দাবির মতো কোনো বক্তব্য বা চিঠির অস্তিত্ব তারা পায়নি।

Post a Comment

Previous Post Next Post