আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের উপর নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একটি নিরাপত্তা চিঠি পাঠিয়েছে, যেখানে তিনটি কারণে বলা হয়েছে, ভারতে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বেড়ে যেতে পারে।
চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে অন্তর্ভুক্ত করা হলে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে। আজ বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এই তথ্য নিশ্চিত করেছেন।
মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ইতিমধ্যেই দেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর প্রভাব হিসেবে অন্তর্বর্তী সরকার আইপিএলের সম্প্রচার বন্ধ করেছে। একই সঙ্গে বিসিবি জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকির কারণে তারা ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে চায় না।