শকিং মন্তব্য: “আমাদের ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা”—বিস্ফোরক মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের
সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্রিকেটের সঙ্গে দেশের সম্মান জড়িয়ে থাকে। তিনি আরও বলেন, “আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা মানে পুরো দেশকে অপমান করা।”
এ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার বিতর্ক তুলে ধরে মির্জা ফখরুল বলেন, যদিও তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত, তবুও ছোটখাটো বিষয়গুলো আলোচনা করে দ্রুত মিটিয়ে ফেলার পরামর্শ দেন।
উল্লেখযোগ্য, ভারত সরকারের অনুমোদন নিয়ে আইপিএল কর্তৃপক্ষ বাংলাদেশি ক্রিকেটারদের নিলামে আনে। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দলে নিলে ৯ কোটি ২০ লাখ রুপির চুক্তি হয়। কিন্তু ভারতের কট্টরপন্থিদের চাপের কারণে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা তাকে ছেড়ে দেয়, যা নিয়ে দেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এ ঘটনার পর ভারতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। তারা আইসিসিকে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে অংশ নিতে আগ্রহী নয় এবং সহ-আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ করেছে। তবে এ বিষয়ে আইসিসি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি।