তাসকিন বাদ! হ্যাট্রিক করে বিপিএলে ইতিহাস—বিশ্বকাপ দলে ডাক পেতে যাচ্ছেন রিপন মন্ডল

 


বিপিএলে রাতের ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে ১৩২ রানের লক্ষ্য দিয়েছে ঢাকা ক্যাপিটালস। ব্যাটিংয়ে নামা ঢাকার হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন উসমান খান। বাকিরা বলার মতো স্কোর গড়তে পারেননি। রাজশাহীর হয়ে দুর্দান্ত বোলিং করেছেন আবদুল গাফফার সাকলাইন। হ্যাটট্রিক করেছেনও রিপন মন্ডল।


বল হাতে দুর্দান্ত ছিল রাজশাহী ওয়ারিয়র্স 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। দুই ওপেনার উসমান খান ও আ1য#কব্দুল্লাহ আল মামুনের ব্যাটে শুরুটা ভালো ছিল ঢাকার। দুইজনের ব্যাটে পাওয়ার প্লেতে দারুণ শুরু পায় ঢাকা, 1ক3ক্যক"সঁসক ৫৪ রান। এরপর উসমান খানকে সাজঘরে ফিরিয়ে রাজশাহীকে প্রথম উইকেট এনে দেন আবদুল গাফফার সাকলাইন। ২৭ বলে ৪১ রান করেন উসমান খান।


এরপর থেকে নিয়মিত উইকেট হারিয়েছে ঢাকা। একে একে সাজঘরে ফিরেছেন সাইফ হাসান, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ মিঠুনরা। গোল্ডেন ডাকের শিকার হন সাইফ। অধিনায়ক মিঠুনের ব্যাট থেকে আসে ১৩ রান। এরপর ইমাদ ওয়াসিম, নাসিররা চেষ্টা করলেও বড় হয়নি ঢাকার পুঁজি।


একটি করে চার ও ছক্কা হাঁকান নাসির। ২৭ বলে ২৪ রান করে বিনুরা ফার্নান্দোর শিকার হন এই ব্যাটার। ভালো করতে পারেননি শামীম পাটোয়ারী। শেষদিকে সাব্বিরের ১৪ রানের পরও বড় হয়নি ঢাকার সংগ্রহ। ১৩১ রানে অলআউট হয় তারা।

Post a Comment

Previous Post Next Post