কোনো অবস্থাতেই ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ—এমনই কঠোর বার্তা দিয়েছে বিসিবি। ভারত রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমমানের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিলেও সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ। বিসিবির স্পষ্ট বক্তব্য, যে দেশ একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ, তারা পুরো দলের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না। তাই ভেন্যু পরিবর্তনের দাবিতে অটল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অন্যদিকে ভারতীয় সাংবাদিক বিক্রান্ত গুপ্তার দাবি অনুযায়ী, ভারত ইস্যুতে পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড একজোট হয়েছে এত করে আরও বিপদ বাড়ছে বিসিসিআইয়ের।
ভারতকে বিসিবির কড়া বার্তা! মহাবিপদে বিসিসিআই—পাকিস্তানের পর বাংলাদেশের পাশে শ্রীলংকা
byjob post
-
0