সবাইকে অবাক করল বিসিবি! ভারতের বিশ্বকাপ নিয়ে নতুন সিদ্ধান্ত প্রকাশ—নেটদুনিয়ায় তোলপাড়

 

বাংলাদেশকে টলাতে পারছে না আইসিসি।

নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকায় আইসিসির প্রতিনিধিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকেও কোনো সমাধান আসেনি।

রাজধানীর একটি হোটেলে প্রায় দেড় ঘণ্টার বৈঠকে বিসিবি দল, সমর্থক, মিডিয়া ও সংশ্লিষ্ট অংশীজনদের নিরাপত্তা নিয়ে নিজেদের অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরে। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধও পুনর্ব্যক্ত করে বোর্ড।

বিসিবি সূত্র জানায়, আলোচনার বড় অংশজুড়েই ছিল বাংলাদেশ দলের নিরাপত্তাঝুঁকি এবং সাম্প্রতিক ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদন। বর্তমান পরিস্থিতিতে শ্রীলঙ্কায় ম্যাচ নিতে হলে গ্রুপ অদল-বদলেও আপত্তি নেই বাংলাদেশের, তবে ভারতে খেলতে কোনোভাবেই রাজি নয় বিসিবি।

Post a Comment

Previous Post Next Post