সব জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের সমর্থনে যে ১টি কঠিন সিদ্ধান্তে হাঁটছে পাকিস্তান

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামী সপ্তাহে। এদিকে নতুন এক তথ্য উঠে এসেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম—আল জাজিরার এক প্রতিবেদনে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে ম্যাচটি পাকিস্তান বয়কট করতে পারে।


‘টি-টোয়েন্টি বিশ্বকাপ বিতর্কে ভারতের বিরুদ্ধে কেন বাংলাদেশকে সমর্থন করছে পাকিস্তান’— এমন শিরোনামে গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। যার লেখক ছিলেন সংবাদ মাধ্যমটির ইংলিশ ডিজিটালের ইসলামাবাদ প্রতিনিধি আবিদ হুসাইন।  


প্রতিবেদনে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়া, নিরাপত্তার শঙ্কা ও বিকল্প ভেন্যুর আবেদন জানিয়ে আইসিসিকে বিসিবির চিঠি, বাংলাদেশের পক্ষে পিসিবির সমর্থন, আইসিসির বাংলাদেশকে বাদ দেয়ার সিদ্ধান্ত ও স্কটল্যান্ডকে অন্তর্ভুক্তকরণ; সব বিবরণ তুলে ধরা হয়েছে।


বাংলাদেশকে সমর্থনের অংশ হিসেবে পাকিস্তান পরবর্তীতে কী ধরনের সিদ্ধান্ত নিতে পারে, এমন ব্যাখ্যায় প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘পাকিস্তানি গণমাধ্যমে পিসিবি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে—এমন খবর প্রকাশিত হলেও, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। 


পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, আগামী শুক্রবার বা সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়া বাংলাদেশকে সমর্থনের প্রতীকী পদক্ষেপ হিসেবে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে ম্যাচটি পাকিস্তান বর্জন করতে পারে—এমন জল্পনাও চলছে।’


ধারণা করা হচ্ছে, ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডস ও ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের প্রথম দুই ম্যাচ পর্যন্ত তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। যদি পাকিস্তান এই দুটি ম্যাচেই জয় পায়, তবে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটি বয়কট করার সম্ভাবনা প্রবল।


এদিকে টেলিকম এশিয়া স্পোর্ট–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ খেললেও প্রতীকী কিছু পদক্ষেপ নিতে পারে পাকিস্তান। এর মধ্যে থাকতে পারে খেলোয়াড়দের কালো আর্মব্যান্ড পরে মাঠে নামা অথবা ম্যাচ শুরুর আগে একটি প্রকাশ্য বিবৃতি দেওয়া।


আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। তার আগে পাকিস্তান কী ধরনের সিদ্ধান্ত নেয়, সেটা দেখার অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব। পাকিস্তান কোনো ম্যাচ বয়কট করলে সম্প্রচারকারীরা ক্ষতির মুখে পড়বে এবং এর দায়ভার আইসিসি পিসিবির ওপর চাপাতে পারে। 

Post a Comment

Previous Post Next Post