আইপিএল থেকে বাদ পড়েও, নতুন করে সুখবর পেলেন মোস্তাফিজ—খুশির খবর ভক্তদের জন্য!


 আইপিএল থেকে বাদ পড়ার পর নতুন করে সুখবর পেলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। বাংলাদেশি এই কাটার মাস্টারকে পাকিস্তান লিগে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে এ পোস্ট দেয়া হয়।

পিএসএলের দেয়া পোস্টে লেখা হয়েছে, ব্যাটাররা সাবধান… এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছে মোস্তাফিজ।

জানা গেছে, পিএসএলে খেলতে ইতিমধ্যে ড্রাফটে নাম লিখেয়েছেন বাংলাদেশি এই তারকা পেসার।

এর আগে, আইপিএল-এর আসন্ন মৌসুমের স্কোয়াড থেকে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কেকেআর কর্তৃপক্ষ।

তবে মোস্তাফিজকে বাদ দেয়ার পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে বিসিবির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মনে জায়গা নিয়েছে বিভিন্ন প্রশ্ন। তাদের মতে, একজনকে নিরাপত্তা না দিতে পারা ভারত ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে’ পুরো বাংলাদেশ দলকে নিরাপত্তা দিবে কিভাবে?

এরপর নিরাপত্তা শঙ্কায় ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে সিদ্ধান্ত নেয় বিসিবি। এরইমধ্যে টুর্নামেন্টের ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে ই-মেইল পাঠিয়েছে কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে পাঠানো মেইলের কোনো জবাব দেয়নি আইসিসি।

Post a Comment

Previous Post Next Post