ভারতের সাবেক স্পিনার হরভজন সিং বাংলাদেশের বিশ্বকাপ বয়কট নিয়ে সরাসরি কটাক্ষ করেছেন। তার মতে, বিসিবি অহংকারের বশে ভারতে না খেলার সিদ্ধান্ত নিয়েছে, Pad বাংলাদেশ দল নিজের সুযোগ হারিয়েছে। হরভজন বলেন, “বিসিবির উচিত ছিল আইসিসির সঙ্গে আলোচনার দরজা খোলা রাখা। ভারতে না বলার আগে তারা আইসিসির সঙ্গে আলোচনা করা উচিত ছিল।’’
হরভজন মনে করেন, ভারতে খেললে টাইগাররা দ্বিতীয় রাউন্ডে যেতে পারত এবং সুপার এইটে কিছু অঘটন ঘটাতে পারত। তার ভাষায়, “এ পরিস্থিতিতে ক্ষতি একমাত্র বাংলাদেশ দলের।’’
তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অবস্থানকেও সমালোচনা করেছেন। হরভজন বললেন, “পাকিস্তান যৌথভাবে ভারতের বিরুদ্ধে লড়াই করছে বলে এই হস্তক্ষেপ করেছেন, যা সময় ও উদ্দেশ্য দুটোই প্রশ্নবিদ্ধ।’’ তার মতে, শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ দল ও ক্রিকেটাররাই।